আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম…..
আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আমার প্রিয় শিক্ষার্থীর তোমরা কেমন আছ।অনেক দিন পর্যন্ত বিদ্যালয় ছুটি।তোমাদের দেখিনা।একজন শিক্ষক বিদ্যালয় না গিয়ে ভালো থাকতে পারেনা।বিদ্যালয়েরর কার্য পরিচালনা ও শিখন শেখানো কার্যাবলির মধ্যেই একজন শিক্ষক সুখ খুজেপায়।ফুলের মত পবিত্র শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কাজে ব্যস্ত থাকার মধ্যেই একজন শিক্ষক আনন্দ খুজেপায়।বিদ্যালয় ও শিক্ষার্থীদের থেকে দুরে থাকা এক জন শিক্ষকের জন্য অনেক কষ্টের।আশাকরি তোমরা সবাই ভাল আছ।সব সময় সতর্ক থাকবে। বিনা কারনে বাইরে যাবেনা ।জরুরী প্রয়োজনে বাহিরে যেতে হলে অবশ্যই মাক্স পড়ে যাবে।বাহির থেকে এসে বা কাউকে স্পর্শ করলে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভাল করে হাত না ধুয়ে নাক ,চোখ ও মুখ স্পর্শ করবেনা।অন্য মানুষ থেকে কমপক্ষে এক মিটার দুরত্ব বজায় রেখে চলবে।ঘরে থাকবে ।নিয়মিত টেলিভিশনে ক্লাশ গুলো দেখবে। বাড়ির কাজ গুলো ঠিক মত করবে ।দোয়া করি বিশ্ব ব্যপি মহাবিপদ করোনা ভাইরাস থেকে আল্লাহ তোমাদের রক্ষা করুন ও সুস্থ্য রাখুন। তোমাদের প্রধান শিক্ষক।