আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম…..
বিসমিল্লাহির রহমানির রহিম,
শিক্ষা মানুষকে আলোকিত করে।পৃথিবীতে মর্যাদার সাথে বসবাসযোগ্য সুুনাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষা মানুুষকে বিনয়ী, ভদ্র, জ্ঞানী, বিচারবুুদ্ধি সম্পন্ন ও পরমতসহিষ্ণু করে গড়ে তোলে। আর শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত মানুুষ গড়ার আঙ্গিনা। আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় পল্লী অঞ্চলের অবহেলিত মানুুষদের মাঝে শিক্ষার আলো বিতরণ করে চলছে। আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়টি বাংলাদেশের দক্ষিন অঞ্চলের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন সদরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৭ খ্রি: সালের ৭ জানুুয়ারী প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই বিদ্যালয়টিতে আলোকিত মানুুষ গড়ার কাজ চলছে। বিশাল ভূসম্পত্তির মালিক ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম ইমানউদ্দিন হাওলাদারের নামে তার সুুযোগ্য পুত্র আবুুলহাশেম ধলুুমিয়া চেয়ারম্যান ও তার চাচা আফছারউদ্দিন হওলাদার, চাচাতো ভাই আব্দুুররহমান হাওলাদার ও আব্দুুর রব হাওলাদার এর দানে ও আব্দুুল গফুুর হাওলাদারের প্রচষ্টোয় ১৯৫৭ সনের ৭ জানুুয়ারী বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন নাম ছিল আমড়াগাছিয়া ইমানিয়া ইংলিশ স্কুু্ল। পরবর্তীতে চেয়ারম্যান ধলুুমিয়া এটিকে এ এলাকার সকলের প্রতিষ্ঠান ঘোষনা করে সকলের সম্মতিতে বিদ্যালয়টির নামকরণ করেণ আমড়াগাছিয়া জুনিয়র স্কুুল । ১৯৫৯ সনের ১ জানুুয়ারী এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যযমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক জুুনিয়র মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯৬৭ সনের ১ জানুুয়ারী মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। তখন থেকে বিদ্যালয়টি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় নামেই স্বীকৃত হয়ে আসছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ডায়নামিক ওয়েব সাইট খুুলে বিশ্বব্যাপী অনলাইন নেটওয়ার্কে যুুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।